শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২
গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবি প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ১২:৪৪ এএম আপডেট: ০৪.০১.২০২৫ ১০:৩৫ পিএম |


  গুচ্ছতেই  থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতিতেই নিবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। শুক্রবার (৩ জানুয়ারি) ৭ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য হায়দার আলী।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'আমাদেরকে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিকভাবে গুচ্ছ পদ্ধতিতেই পরীক্ষা নিতে বলা হয়েছে। আমরা এইবার গুচ্ছতেই থাকতে হচ্ছে সম্ভবত। তবে গুচ্ছের কিছু সমস্যা আছে, সেগুলো যেনো না থাকে শিক্ষা মন্ত্রণালয়ে আমি এটি বলেছি। গুচ্ছ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তটি আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই থাকার বিষয়েও অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানানো হবে।'
এর আগে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি আল্লাহ যেন পূরণ করেন
‘ক্রসফায়ার’ থেকে আবুকে বাঁচাতে পিতার অবদানের কথা তুলে ধরলেন মনির চৌধুরী
প্রবাসে যাওয়ার একদিন পরই মুরাদনগরের তরুণ রিফাতের মৃত্যু
ঢাকা থেকে লুট হওয়া ট্রাকভর্তি ৯টি নতুন মোটরসাইকেল লাকসাম থেকে উদ্ধার!
সবুজে সেজেছে ফসলের মাঠ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
গণভোটের ফল সংশোধন
সরকারি দাম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
নিমসার বাজারে চাঁদাবাজি অভিযানে গ্রেপ্তার৯
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২