রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭:২৫ পিএম |

সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকারপ্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না।
মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রিফ করেন উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
ব্রিফিংয়ে তিনি বলেন, নভেম্বরে সেন্টমার্টিনে পর্যটক যেতে পারবে। কিন্তু রাতে থাকতে পারবে না। আর ডিসেম্বর-জানুয়ারিতে প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ সেন্টমার্টিনে যেতে পারবে না।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, পরিবেশবান্ধব চিন্তা করে এই পদক্ষেপগুলো নেয়া হয়েছে। সিঙ্গেল প্লাস্টিক পুরোপুরিভাবে সেন্টমার্টিন নিয়ে যাওয়া বন্ধ করা হবে।
ফেব্রুয়ারি মাসে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সেন্টমার্টিন বন্ধ থাকবে বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।
এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাইম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২