মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
লাকসামে আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার৫ 
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১:৪৮ এএম |

লাকসামে আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার৫ সৈয়দ মুজিবুর রহমান দুলাল ।্
কুমিল্লার লাকসাম থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। 
রবিবার (২২ নভেম্বর) দুপুরে থানার আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। আগেরদিন শনিবার রাতে পুলিশ লাকসাম পৌরশহর এবং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলী এবং অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাসহ ৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
গ্রেপ্তারকৃতরা হলো- লাকসাম (পূর্ব) ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য নরপাটি জামতলী খান বাড়ির ওসমান খান (৫২), উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং উত্তরপাড়া মুন্সী বাড়ির নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন (২৬), লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রি খিলি বাড়ির শাহ আলম (৪০), উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫) এবং কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামের নতুন বাড়ির হাবিবুর রহমান (২৩)। 
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) পৃথক দু'টি মামলা এবং অপর তিনজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।  
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেন, গ্রেপ্তারকৃত ৫ জনকে বিভিন্ন মামলায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২