নিজস্ব প্রতিবেদক: সিসিএন শিক্ষা পরিবার অর্থাৎ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট ও সিসিএন মডেল কলেজের সাথে দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান পপুলার ডায়ানষ্টিক সেন্টার লি: এর কুমিল্লা শাখার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৩ নভেম্বর সোমবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত সিসিএন শিক্ষা পরিবারের নিজস্ব ক্যাম্পাসের কর্পোরেট অফিস হলরুমে ওই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
পপুলার ডায়ানষ্টিক সেন্টার এর পক্ষে শাখাটির ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র সরকার এবং সিসিএন শিক্ষা পরিবারের পক্ষে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদ ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, পরিচালক প্রশাসন (অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম, পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী রহমত উল্লাহ কবির, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সিসিএন শিক্ষা পরিবারের অন্যান্য শিক্ষক, কর্মকর্তাগণ।
এই চুক্তির ফলে সিসিএন শিক্ষা পরিবারের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও তাদের বাবা মায়ের চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকবেন।
