মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ১:৩৫ এএম |

কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডে ২ হাজার ৮১৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫০৭ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন শিক্ষার্থী। 
সোমবার (২৩ নভেম্বর) বিকালে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের সূত্রে জানা গেছে, চলতি বছরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২৫ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে মোট ৯২ হাজার ৭৭৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৬ হাজার ৪১০টি বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তন হওয়া ২ হাজার ৮১৩ জন শিক্ষার্থীর মধ্যে এক বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে ২ হাজার ৫৮৬ জনের, দুই বিষয়ে ২১১ জনের এবং তিন বিষয়ে পরিবর্তন হয়েছে ১৬ জনের।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম জানান, পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৫০৭ জন শিক্ষার্থী। পাস করা শিক্ষার্থীদের মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৬৬২ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন। চতুর্থ বিষয়ে নম্বর পরিবর্তন হয়েছে ১৩ জনের। অন্যদিকে, পুনর্নিরীক্ষণের পরও ৫৫৮ জন শিক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। তারা আগের ফল অনুযায়ী অকৃতকার্য রয়েছেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২