বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
৩০ শতাংশের নিচে পাসের হারকুমিল্লা বোর্ডের ৭৯ শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১১.২০২৬ ১:৩৬ এএম |

৩০ শতাংশের নিচে পাসের হারকুমিল্লা বোর্ডের ৭৯ শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজশাহীন আলম ।।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৩০শতাংশের নিচে থাকা ৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড । একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ। 
বোর্ডে তলব করা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ৩১টি প্রতিষ্ঠান কুমিল্লা জেলার। বাকিগুলোর মধ্যে নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনী জেলার ৪টি প্রতিষ্ঠান রয়েছে। 
চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে সুস্পষ্ট কারণ ব্যাখ্যাসহ লিখিত জবাব দাখিল করতে হবে। পাশাপাশি,  মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে সংশ্লিষ্ট অধ্যক্ষদের স্বশরীরে বিগত ৫ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। বোর্ড সূত্র জানায়, এ বছর কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল ১৩১৩ জন। 
৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করা কুমিল্লার প্রতিষ্ঠানগুলো হলো:
বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ পাসের হার: ১১.১১%, মোহনপুর পাবলিক কলেজ, ১২.৫০%, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রী কলেজ, ১২.৬৪%। খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ, ১৩.৫১%, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ, ১৫.০০%,  আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এন্ড কলেজ, ১৫.৫৬%, ভোলইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, ১৫.৫৬%,  ডাঃ যোবায়দা হান্নান হাইস্কুল এন্ড কলেজ, ১৬.৯২%, চলন মহাবিদ্যালয় , ১৭.৩৫%,  পয়ালগাছা ডিগ্রি কলেজ, ১৮.৭১%, ছোট শরীফপুর ডিগ্রি কলেজ, ১৯.৩৩%  আগানগর আদর্শ কলেজ, ১৯.৪৬%, শংকুচাইল ডিগ্রি কলেজ, ১৯.৭৮%,  ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ, ২০.১৫%, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ, ২১.৫১%,  আব্দুল গফুর ভূইয়া কলেজ , ২১.৭৯%,  নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ, ২১.৮০%, লাকসাম মডেল কলেজ,২২.৪৫%, সামছুল হক কলেজ, ২৩.০২% , চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ, ২৩.৬৬%, আড্ডা ডিগ্রি কলেজ, ২৪.০৭%,  শাহ্ শরীফ ডিগ্রি কলেজ, ২৪.৬২%, বদিউল আলম কলেজ ২৫.৩৭% , বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ, ২৬.৯২%, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৭.৬২%, দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ, ২৭.৮৪%,  রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ২৮.০৭%,  জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজ ২৮.১৯%,  কাশীনগর কলেজ ২৮.২৪% ,  সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাই স্কুল ও কলেজ, ২৯.৪১% ও হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ  ২৯.৯০%।

চাঁদপুর জেলার ১৩টি প্রতিষ্ঠান হলো :  
চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ পাসের হার ১০.০০%, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ , ১২.৭৯% , সাচার ডিগ্রি কলেজ , ১৭.৩৫%, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৯.০৫% , লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পাসের হার: ২১.৪৩%, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ২৩.৪৪%,  ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ২৩.৫০%,   সুজাতপুর ডিগ্রি কলেজ, ২৪.৭৪%,  নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ পাসের হার: ২৪.৮৮%,  চিতোষী ডিগ্রি কলেজ ২৫.৮৪%,  মুন্সী আজিম উদ্দিন কলেজ পাসের হার: ২৬.২৩%, নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল এন্ড কলেজ ২৭.৪৮%,  কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ , ২৮.১৬% 

নোয়াখালী জেলা ১৫টি প্রতিষ্ঠান হলো : 
থানারহাট মডেল হাই স্কুল এন্ড কলেজ , পাসের হার: ১৩.৩৩%, খলিলুর রহমান ডিগ্রী কলেজ, ১৪.৫৩%,  বাঁধেরহাট আবদুল মালেক কলেজ, ১৫.৫৬%,  হাতিয়া কলেজ ১৬.১৯%,  চৌধুরীহাট ডিগ্রি কলেজ. ১৮.৬৭%,  চর মটুয়া ডিগ্রি কলেজ ২০.২৫%, এম. এ. হাসেম কলেজ, ২০.৩১%,  হাতিয়া কমিউনিটি কলেজ ২০.৮৩% , সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ, ২১.৮২%, মাইজদী পাবলিক কলেজ ২২.১১%, কানকিরহাট ডিগ্রী কলেজ,২২.৪৪%,  চাপরাশিরহাট ইসমাইল কলেজ ২৪.১২%,  মেজর (অব.) আবদুল মান্নান কলেজ ২৪.৭৯%, জালাল উদ্দিন ডিগ্রি কলেজ ২৬.৩৪% ও চরজব্বার ডিগ্রি কলেজ, ২৯.৪৫% । 

ফেনী জেলার ৪টি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠান হলো :  
খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ পাসের হার  ১৪.২৯%, আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৭.৩৯%, হাজী মনির আহমদ ডিগ্রি কলেজ , ১৮.৫৬%,  আমিরাবাদ ভবনী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ , ২৩.০৮% । 

লক্ষ্মীপুর জেলার ১১টি প্রতিষ্ঠান হলো :  
লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ, পাসের হার ১০.০৮%,  জিল্লুর রহিম কলেজ, ১১.৮১% ,  দত্তপাড়া ডিগ্রী কলেজ, ১৩.৪৫%,  জনতা ডিগ্রি কলেজ , ১৪.২২%,  দালাল বাজার ডিগ্রী কলেজ, ১৬.৩০%,  কফিল উদ্দিন ডিগ্রি কলেজ , ১৮.৭২%,  ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, ২২.৭৩%,  রামগতি আহমদিয়া কলেজ , ২২.৭৯%, জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ, ২৮.৫৭%,   আবদুল হাদী কলেজ ২৯.৪১% ও দল্টা ডিগ্রি কলেজ, ২৯.৮৬%। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫টি প্রতিষ্ঠান হলো :  
মিয়া আবদুল্লাহ্ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ ,পাসের হার  ১৯.৩৫%,  কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ, ২১.৬০%, সলিমগঞ্জ কলেজ ২৪.২৫ % , আলীম উদ্দিন জোবেদা কলেজ, ২৫.৬১%  ও  ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ , ২৯.৬৩% ।  
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আহসান পারভেজ বলেন,  কেন ফলাফল বিপর্যয় ঘটেছে- এই কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে থাকা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের লিখিত জবাব ছাড়াও সরাসরি কথা বলার জন্য মঙ্গলবার স্বশীরে বোর্ডে তলব করা হয়েছে। কিভাবে এই প্রতিষ্ঠানগুওলোর ফলাফল আরও ভাল করা যায় এ বিষয়ে সকলের মতামত জানবো। তবে কারও জবাব সন্তোষজনক না হয়  সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।






















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২