মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩
লাকসাম রেলওয়ে জংশনট্রেনযাত্রীকে খেজুর খাইয়ে সব লুটেনিল দুর্বৃত্তরা!
সৈয়দ মুজিবুর রহমান দুলাল:
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১:৪৮ এএম |

লাকসাম রেলওয়ে জংশনট্রেনযাত্রীকে খেজুর খাইয়ে সব লুটেনিল দুর্বৃত্তরা!
ট্রেনের ভিতর এক যাত্রীকে খেজুর খাইয়ে মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছুই লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনে ঘটনাটি ঘটেছে। লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনারদিন সকাল সাড়ে নয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে এক যাত্রী লাকসাম জংশনে নামেন। তিনি অস্বাভাবিক অবস্থায় স্টেশন মাস্টারের কার্যালয়ের সমানে এসে হেলে দুলে পড়ে যাওয়ার উপক্রম হয়। এ সময় ওই যাত্রীকে স্টেশন মাস্টার তাঁর কক্ষে নিয়ে বসায়। 
স্টেশন মাস্টার ওই যাত্রীকে কিছুটা অস্বাভাবিক দেখে ধারণা করেন, তিনি হয়তো ট্রেনের ভিতর কোনো অজ্ঞান পার্টির খপ্পরের শিকার হয়েছেন। পরে স্টেশন মাস্টার তাঁকে আচার এবং টকজাতীয় দ্রব্য খাইয়ে স্বাভাবিক করার চেষ্টা করেন। একপর্যায়ে ওই যাত্রী কিছুটা স্বাভাবিক হলে তাঁর কাছ থেকে জানতে পারেন, তিনি চাঁদপুরের বাবুরহাটে যাওয়ার উদ্দেশ্যে চট্রলা এক্সপ্রেস ট্রনে ওঠেন। ট্রেনে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তি তাঁকে খেজুর খেতে দেন। খেজুর খাওয়ার পর তিনি অস্বাভাবিক হয়ে পড়েন। এই সুযোগে দুর্বৃত্তরা তাঁর জ্যাকেটের পকেট কেটে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে চলে যায়। পরে ট্রেনটি লাকসাম জংশনে যাত্রাবিরতি করলে ট্রেনের কয়েকজন যাত্রী তাঁকে স্টেশনে নামিয়ে দেন। 
এই ব্যাপারে রাত সাড়ে নয়টায় লাকসাম স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া বলেন, ওই যাত্রীর নাম ঠিকানা জানা যায়নি। তাঁর বয়স অনুমান ৩৬ বছর হবে। 
ওই যাত্রীর বরাত দিয়ে স্টেশন মাস্টার জানান, ওই ব্যক্তি চট্টগ্রামে বসবাস করেন। চাঁদপুরের বাবুরহাটে যাওয়ার উদ্দেশ্যে চট্রলা এক্সপ্রেস ট্রেনে ওঠার পর অজ্ঞান পার্টির খপ্পরের শিকার হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে ওই যাত্রীকে তুলে দেন। 
লাকসাম স্টেশন মাস্টার (এসএম) মো. ওমর ফারুক ভূঁইয়া ট্রেনে ভ্রমণের সময় অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ না করার জন্য সতর্ক থাকতে যাত্রীদের প্রতি আহবান জানান। 
তিনি ভ্রমণের সময় প্রত্যেকের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত রেলওয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২