বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
কুবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও 
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৩৫ এএম |

কুবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও কুবি প্রতিনিধি: 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তাছাড়া ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। 
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে দিন-রাত যেকোনো সময় অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় ভর্তি আবেদনের শুরুর তারিখ আগামী ১৫ নভেম্বর থেকে থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে গত ৯ নভেম্বর ইউজিসি কর্তৃক সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে এক মিটিংয়ে ভর্তি আবেদন পেছনোর অনুরোধ করে। ভর্তির আবেদন পেছালেও ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই হবে বলে জানায় প্রশাসন। 
উল্লেখ্য, ২০২৭ এর ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় 'এ' ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় 'বি' ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া কুমিল্লার পাশাপাশি এবার কেন্দ্র হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ও।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২