বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
সদর দক্ষিণে মাদক ব্যবসায়ীগ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৩৩ এএম |

সদর দক্ষিণে মাদক ব্যবসায়ীগ্রেফতারনিজস্ব প্রতিবেদক,সদর দক্ষিণ ।।
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সিপাহি আহত হয়েছেন। পরে ৪০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সৌরভ চন্দ্র (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন নগরীর ২২ নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর ঘোষপাড়া মন্দিরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সৌরভ চন্দ্রকে গ্রেফতার  করা হয়। এ সময় গ্রেফতার এড়াতে সৌরভ চন্দ্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর হামলা চালান। এতে অধিদপ্তরের সিপাহি আদনান সামি ও বোরহানউদ্দিন আহত হন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সৌরভ চন্দ্রকে গ্রেফতার করে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্ত মনি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার সৌরভ চন্দ্রের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ওই এলাকায় মাদকের সাথে জড়িত শাওন সহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২