বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
সবজির বাজারে স্বস্তি, কুমিল্লায় মাইকিং করে কম দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১:৩৪ এএম |

সবজির বাজারে স্বস্তি, কুমিল্লায় মাইকিং করে কম দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্যতরিকুল ইসলাম তরুন ।।
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে কুমিল্লা নগরীর বাজারে কমতে শুরু করেছে শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পণ্যের দাম কমে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে। এমনকি ক্রেতা আকৃষ্ট করতে অনেক ব্যবসায়ী মাইকিং করে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছেন।
বুধবার নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় নিউমার্কেটসহ বিভিন্ন খোলা বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম তুলনামূলক কম। লেবু বিক্রি হচ্ছে দুই হালি (৮টি) মাত্র ১৫ টাকায়। মানসম্মত কাঁচামরিচ প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ কয়েক সপ্তাহ আগেও এই কাঁচামরিচের দাম ছিল কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকা। ফলে স্বল্প আয়ের মানুষের কাছে কাঁচামরিচ কেনা ছিল বেশ কঠিন।
বাজারে পাইকারি সরবরাহ বাড়ায় ব্যবসায়ীদের মধ্যে বিক্রির প্রতিযোগিতাও বেড়েছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে অনেক ব্যবসায়ী মাইকিং করে পণ্যের দাম ঘোষণা করছেন। একজন ব্যবসায়ীকে মাইকিং করে ৬ কেজি ডায়মন্ড আলু মাত্র ১০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। একইভাবে ১৩ কেজি আলু ২০০ টাকায় বিক্রির ঘোষণাও দেওয়া হচ্ছে।
এ ছাড়া দেশি ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫ কেজি ২০০ টাকায়, অর্থাৎ প্রতি কেজি ৪০ টাকা। মসলাজাতীয় পণ্যের মধ্যে রসুন প্রতি কেজি ১০০ টাকা এবং আদা ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতারা জানান, গত কয়েক মাসের চড়া দামের কারণে সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হয়েছে। বর্তমানে বিভিন্ন নিত্যপণ্যের দাম কমায় পারিবারিক বাজেটে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে ক্রেতা সাওন খন্দকার ও জোবায়ের আহমেদ বলেন, বাজারে পণ্যের দাম কমে আসা সাধারণ মানুষের জন্য ইতিবাচক। তবে এই স্বস্তি ধরে রাখতে হলে সরকারকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে। অন্যথায় আগের মতো আবারও নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হতে পারে।
সংশ্লিষ্টদের মতে, শীতের মৌসুমে বাজারে সবজির সরবরাহ আরও বাড়লে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে-এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। তবে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারি প্রয়োজন। নিউ মার্কেট ও সদরের কালিরবাজারের সবজি ব্যবসায়ী সফিক, কবির জানান টমেটো ১৫০ টাকা কেজি বিক্রি হতো সপ্তাহ আগে এখন ১০০ টাকা,সিম কেজি ১৫০ টাকা বিক্রি হতো এখন মাত্র ৫০ টাকা কেজি হচ্ছে, পেপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। বিটরোট একটু দাম, এটি প্রতি কেজি ছিল ১০০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকা, লাউ ১০০ থেকে নেমে প্রতিপিচ ৫০/৬০ টাকা,ধনেপাতা ১৮০ টাকা কেজি থেকে নেমে মাত্র ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছের দামও কমছে। মুলা ৩০ টাকা হালি,বেগুন ৪০ টাকা কেজি,শশা ৫০ টাকা কেজি,ফুলকপি ৫০ টাকা কেজি,করলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২