বশিরুল ইসলাম:
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতি, কুমিল্লা মহানগর শাখার পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে রেবতী স্টোরের দীপক সাহাকে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মা ক্রোকারিজের সাংবাদিক মো. শহীদুল্লাহ, আজান আরিয়ান বিল্ডার্সের মনির হোসেন পারভেজ, বিউটি বিজের উত্তম কুমার দত্ত, গ্রামীণ ফ্যাশনের এমজি ফারুক এবং আইটি হাউজের আবুল হোসেন মজুমদার। এদিকে নির্বাচনকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে আনোয়ার মেডিসিন কর্নারের মোহাম্মদ আনোয়ার হোসেনকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সৌখিন একুরিয়ামের ইমতিয়াজ হোসেন, জান্নাত হার্ডওয়্যারের মোহাম্মদ আবাদ মিয়া, রাজবীর ফ্যাশনের দেবাশীষ চন্দ্র দে, টেক্স ফ্যাশনের আনিসুজ্জামান (মুরাদ), সরকার ডিস্ট্রিবিউশনের আনোয়ার হোসেন, পলাশ ইলেকট্রিকের মো. পলাশ মজুমদার, রিলেটিভস প্রিন্টার্সের নুর উদ্দিন মজুমদার এবং বন্ধন ম্যারিজ মিডিয়ার শাহীন আলম। বাংলাদেশ দোকান মালিক সমিতি, কুমিল্লা মহানগর শাখার পক্ষ থেকে গঠিত এ কমিটির মাধ্যমে নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
