সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
জলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী চান্দিনার সজিব ঘোষ
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১:০৬ এএম |

জলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী চান্দিনার সজিব ঘোষরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লা জেলা পর্যায়ে জাতীয় সমবায় পুরস্কার-২০২৬-এ ‘সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন চান্দিনা রিশা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সজিব ঘোষ। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, মূলধন ও সম্পদ গঠনসহ সমবায় খাতে বিশেষ অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সজিব ঘোষের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে সমবায় খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায় পুরস্কার নীতিমালা-২০২৫ অনুযায়ী তাঁকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। জেলার জাতীয় সমবায় পুরস্কার নির্বাচন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার এবং কমিটির সদস্য সচিব ও জেলা সমবায় কর্মকর্তা মো. সালমান ইকবাল স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়।
এর আগে ‘সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন।
আলোচনা সভায় সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী বিনিয়োগে রূপান্তর এবং সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সংগঠনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এদিকে একই দিন চান্দিনা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছেন সজিব ঘোষ।
জেলা ও উপজেলা-উভয় পর্যায়ে এ স্বীকৃতি অর্জনের ফলে চান্দিনার সমবায় অঙ্গনে প্রতিষ্ঠানটির কার্যক্রম নতুন করে আলোচনায় এসেছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২