বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণআদালতের অভিযানে ১০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১১.১১.২০২৬ ১:২৯ এএম |

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণআদালতের অভিযানে ১০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নমো. মিজানুর রহমান ।।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরে আজ মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ১০ টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচ ব্যক্তিকে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া। এসময় বিজিডিসিএল এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিডিসিএল জনসংযোগ বিভাগ। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২