বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
লাকসামে আবারও গরু চুরি, গৃহস্থরা আতংকে
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১১.১১.২০২৬ ১:২৯ এএম |

লাকসামে আবারও গরু চুরি, গৃহস্থরা আতংকেলাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে আবারও শুরু হয়েছে গরু চুরির ঘটনা।  সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের জামাল হোসেনের দু'টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরদল। চুরি যাওয়া গরু দু'টির মূল্য কমপক্ষে সাড়ে ৪ টাকা বলে দাবি গৃহস্থ্ জামাল হোসেনের। 
গরুর মালিক জামাল হোসেন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনারদিন গভীর রাতে চোরেরদল গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে চারটি গরু বের করে দু'টি একটি পিকআপ ভ্যানে তুলে নেয়। অপর দু'টি নেওয়ার সময় হঠাৎ বাড়ির এক নারী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওঠেন। তিনি ঘর থেকে বের হয়ে  বাড়ির উঠানে গরু দু'টি দেখে চিৎকার দিলে অন্যান্যরা ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় চোরের দল বাড়ির মুল ফটকটি বাহির দিয়ে আটকিয়ে দেয় এবং পিকআপে রাখা গরু দু'টি নিয়ে দ্রুত পালিয়ে যায়। 
এদিকে গরু চুরির ঘটনার দু'দিন আগে রাতে আঁধারে একই গ্রামের বড় বাড়ির শাহিনের অত্যন্ত শখের বিভিন্ন জাতের কমপক্ষে ৩০টি কবুতর নিয়ে গেছে চোরেরদল। 
শাহিনের দাবি, চুরি যাওয়া কবুতরগুলোর মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা। 
লাকসাম থানা পুলিশ ও খোঁজ নিয়ে সূত্রে জানা গেছে, গত ১৭ জুন দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটার দিকে লাকসাম উপজেলার বাকই ইউনিয়নের বিজরা এলাকা এবং লালমাই উপজেলার বাগমারা ভূশ্চি সড়কে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে একটি গরু বোঝাই ট্রাক আটক করেন। এ সময় পুলিশ ওই ট্রাক থেকে৮টি গরু উদ্ধার করেন। 
একটি সূত্র জানায়, গত এক বছরে উপজেলার একাধিক গ্রামে কমপক্ষে ৭টি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির লোকজনকে মারধর এবং অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ৩৮টি গরু লুট করে নিয়ে গেছে। 
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, সোমবার (৯ নভেম্বর) রাতে গরু চুরির ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ লিখিত কিংম্বা মৌখিক ভাবে কোনো অভিযোগ করেনি।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২