ব্রাহ্মণপাড়া সংবাদদাতা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় জেল হাজতে৷ মঙ্গলবার ১০ নভেম্বর দুপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় হাজিরা দিতে গেলে ২ নং আমলি আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে৷ এর আগে গত ২/১১/২০২৫ তারিখের একটি নারী ও শিশু নির্যাতন মামলা করেন সাইফুল ইসলাম চেয়ারম্যান এর স্ত্রী৷ ঐ মামলায় গত ২১ /৯/২০২৬ সাইফুল ইসলাম চেয়ারম্যান এর নামে গ্রেফতারি ওয়ারেন্ট বের হলে তিনি পলাতক ছিলেন৷ দীর্ঘদিন পলাতক থেকে গত সপ্তাহে ইউনিয়ন পরিষদ আসেন সাইফুল চেয়ারম্যান৷ স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হওয়ায় বর্তমানে জেল হাজতে আছেন তিনি৷ এদিকে অনেক দিন পরিষদে না থাকায় ভোগান্তিতে সেবা প্রত্যাশিরা৷ এবার চেয়ারম্যান জেলহাজতে থাকায় চমর ভোগান্তিতে পরতে পারে শিদলাই ইউনিয়নের সেবা গ্রহীতারা বলে দাবি শিদলাই ইউনিয়নের বিশিষ্টজনদের৷
