বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
পাশের হার শূন্য থাকা কলেজগুলোর প্রধানদের সাথে সভা
১৫ শতাংশের নিচে পাশ কলেজনিয়ে বোর্ডের কঠোর সিদ্ধান্ত
তানভীর দিপু।।
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১১.১১.২০২৬ ১:৩১ এএম |

১৫ শতাংশের নিচে পাশ কলেজনিয়ে বোর্ডের কঠোর সিদ্ধান্ত
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শুণ্য থেকে ১৫ শতাংশ পাশের হার সম্পন্ন কলেজ গুলোকে অন্যান্য ভালো ফলাফলের প্রতিষ্ঠানের সাথে একীভূত করার মতামত দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।  মঙ্গলবার বিকেলে কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে শুণ্য পাশের হার সম্পন্ন কলেজের প্রধানদের সাথে সভাশেষে এ কথা জানান বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ। 
শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, সর্বনিম্ন পাসের হারের কলেজ গুলোর ক্ষেত্রে সেগুলোকে একীভূত করার মতামত দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে শিক্ষা মন্ত্রণালয়। 
সম্প্রতি ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা যায় কুমিল্লা বোর্ডের অধীন ১৫ টি প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি। সেসব প্রতিষ্ঠানের কোন কোনটিতে একজন শিক্ষার্থীর বিপরীতে চারজন শিক্ষক থাকলেও সেখানেও ছিল শূন্য পাশের হার।  এমনকি এইসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোন কোনটিতে একজন শিক্ষার্থে নিয়েই চলছিল উচ্চ মাধ্যমিক শাখার কার্যক্রম। এ বছর ফলাফল শেষে বিষয়টি সারাদেশে সমালোচিত হলে ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কে আজ মঙ্গলবার শিক্ষা বোর্ডের তলব করে চেয়ারম্যান।  সেখানে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ওই প্রতিষ্ঠানগুলোর প্রধানের কাছ থেকে খারাপ ফলাফলের কারণ জানতে চাওয়া হয় এবং  মতামত নেয়া হয়।  এরপরেই বোর্ড চেয়ারম্যান এইসব প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার সিদ্ধান্তের কথা জানান। 
কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন,  যেসব প্রতিষ্ঠান শূন্য থেকে ১৫ শতাংশ পাশ সম্পন্ন সেগুলোকে কেউ আবেগের বশবর্তী হয়ে কিংবা ধাতব্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন। কিন্তু পরবর্তীতে এসব প্রতিষ্ঠানের ভালোভাবে পরিচর্যা করা হয়নি। কোন কোন প্রতিষ্ঠানে শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই। এমনকি আজকের সভায় প্রতিষ্ঠান প্রধানরা জানান তাদের কাছে এ প্রতিষ্ঠানগুলো অনেকটা বোঝার মত। তারা চাইলেও একজন দুইজন শিক্ষার্থীকে ধরে এনেও পড়াতে পারেন না। যে কারণে আমরা চিন্তা করছি এইসব প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার। না হয় এসব প্রতিষ্ঠানের কারণে পুরো বোর্ডের ফলাফল নেতিবাচক প্রভাব পড়ছে। তারপরও এসব বিষয়ে সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। আমরা শুধু মতামত প্রেরণ করব। 
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ শফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 
দদকুমিল্লা শিক্ষা বোর্ডের যে ১৫ কলেজে কেউ পাস করেনি সেগুলো হলো-চাঁদপুর সদরের চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মতলব দক্ষিণের ড. এম শামসুল হক মডেল কলেজ, কুমিল্লার লালমাই সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজ, চৌদ্দগ্রামের বগৈর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়ার প্রফেসর সিকান্দার আলী ভূঁইয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ। এ ছাড়া লক্ষ্মীপুরের ক্যামব্রিজ সিটি কলেজ, কমলনগরের তুরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, ফজু মিয়ার হাট হাই স্কুল অ্যান্ড কলেজ, সদরের বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দীন আলোকিত কলেজ ও লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ; ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিকন মডেল কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ রয়েছে।
এবার শতভাগ পাস করা চারটি কলেজ হলো-কুমিল্লা সদরের ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, মেঘনা উপজেলার মুজাফফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২