বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে যাওয়া ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সালকে বহিষ্কার
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১১.১১.২০২৬ ১:৩০ এএম |

যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে যাওয়া ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সালকে বহিষ্কারফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ।।
পুলিশের অভিযানে আটক যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির করতে যাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।  মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার অধীনস্থ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে দলীয় পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।  
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।  
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী কুমিল্লার কাগজকে বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে এবং তার সাথে সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য সকলকে বলা হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর রাতে মাধবপুর ইউনিয়নের এক যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে তদবির করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ। বিষয়টি জানাজানি হওয়ার পর দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর এলো এই সাংগঠনিক সিদ্ধান্ত।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২