বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
বরুড়ায় মোবারক হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধনও বিক্ষোভ মিছিল
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ১:২৩ এএম |

বরুড়ায় মোবারক হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধনও বিক্ষোভ মিছিলমোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়ায় চৌওরী গ্রামের প্রবীণ ব্যক্তি ক্বারী মো. মোবারক হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বরুড়া পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় চৌওরী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দসহ চৌওরী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, ক্বারী  মো. মোবারক হোসেন একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো গ্রামবাসী শোকাহত ও মর্মাহত। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, একজন প্রবীণ ব্যক্তির এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজক ও এলাকাবাসী।
স্মারকলিপিতে ক্বারী মোবারক হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সকালে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনের একটি বাঁশঝাড় থেকে  মো. মোবারক হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বরুড়া বাজারে দর্জির কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২