শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ 
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৫.১১.২০২৬ ১২:৪৮ এএম |

সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ ইসমাইল নয়ন।। 
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অভিযানে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে এসব অবৈধ মালামাল আটক করা হয়।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শরিফুল ইসলাম।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দিনব্যাপী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বিজিবির বিভিন্ন দল। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বড়জ্বলা ও চন্ডিদার বিওপি এবং কুমিল্লা সীমান্তের সালদানদী ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৯০ হাজার ১২০ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২