বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
এনআইডি পেয়েছেন ৬০ হাজার প্রবাসী, আরও ৩ দেশে চালু হচ্ছে সেবা
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

প্রবাস থেকে আবেদন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছেন ১৯টি দেশের ৫৯ হাজার ৩১৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩০ হাজার ১৮৩ জন পেয়েছেন স্মার্টকার্ড। অন্যরা অনলাইন থেকে এনআইডির পিডিএফ কপি ডাউনলোড করেছেন। তাদের স্মার্টকার্ড সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ছাড়া নতুন করে তিন দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এসব তথ্য জানান।
ইসির প্রতিবেদন অনুযায়ী, ১৯টি দেশ থেকে এ পর্যন্ত এনআইডির জন্য আবেদন করেছেন ১ লাখ ৮ হাজার ২০৬ জন প্রবাসী। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৫৯ হাজার ৩১৭ জনের আবেদন অনুমোদন পেয়েছে। আর বাতিল হয়েছে ৩৭ হাজার ৬৯২টি আবেদন। আর ২ হাজার ১৩২টি আবেদন এখনো তদন্তাধীন রয়েছে।
ইসির প্রতিবেদনটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনসহ ১৯টি দেশের কার্যক্রমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এ ছাড়া সুইডেনের মাধ্যমে নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের এনআইডি কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
প্রবাসীদের এনআইডি কার্যক্রমের বড় কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস।
এদিকে, নতুন করে স্পেন, জার্মানি ও হংকংয়ে বসবাসরত বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ মাসেই হংকং ও জার্মানিতে কারিগরি দল পাঠানো হবে। আগামী ডিসেম্বরে স্পেনে যাবে কারিগরি দল। এই তিন দেশে সেবা চালু হলে মোট ২২টি দেশে প্রবাসীদের এনআইডি কার্যক্রম পরিচালিত হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২