বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
‎সাংবাদিক হারিস মাহমুদের ৩২তম মৃত্যুবার্ষিকী 'স্মৃতির পাতায় লেখা' ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

‎মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়ায় সাংবাদিক হারিস মাহমুদের ৩২তম মৃত্যু বার্ষিকী স্মরনে ম্যাগাজিন "স্মৃতির পাতায় লেখা'র মোড়ক উন্মোচন করা হয়েছে।  ৩রা নভেম্বর দুপুর একটায় বরুড়া প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি কামরুজ্জামান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া সহকারী কমিশনার (ভুমি)  আহসান হাফিজ।
‎ম্যাগাজিনের প্রকাশক সাংবাদিক সফিউল্লাহ সুজনের সার্বিক তত্ত্বাবধানে এবং  দৈনিক মানবজমিন  বরুড়া প্রতিনিধি মঞ্চনীড় থিয়েটারের সহসভাপতি মোঃ ইকরামুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নুরুল ইসলাম, প্রভাষক হাকীম মুহাম্মদ জাকির হোসেন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সাংবাদিক এম এইচ সেলিম,  সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন খোকন,  দৈনিক বরুড়া কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শরীফ উদ্দিন, দৈনিক কুমিল্লার জমিনের প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক একুশে বাণীর প্রতিনিধি রাতুল সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
‎বক্তারা সাংবাদিক হারিস মাহমুদের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিক হারিস মাহমুদ স্মৃতি সংসদের সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন,  এ সময় প্রয়াত সাংবাদিক হারিস মাহমুদের স্মৃতি, সাংবাদিকতা জীবনের উনার অবদান এবং তাঁর কর্মময় জীবনকে স্মরণ করা হয়। এ সময় অতিথিরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করার ওপর গুরুত্বারোপ করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২