বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
শ্রীভল্লবপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

স্টাফ রিপোর্টার।। কুমিল্লা নগরী পদুয়ার বাজার বিশ্বরোড হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল  এন্ড কলেজ মাঠে শ্রীভল্লবপুর পশ্চিম পাড়া যুব সমাজ উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।  কুমিল্লা নগরী  ২২  নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহ আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোরআন হাদিস থেকে আলোচনা করেন হযরত মাওঃ মোশতাক ফয়েজী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ। তিনি বলেন হে যুবক তোমাদেরকে অন্তর থেকে বলি, তোমরা যারা মাদকের সাথে জড়িত আছো, আজ থেকে আল্লাহর দরবারে তওবা করে দিনের পথে ফিরে আসো। তাহলে  দুনিয়া ও আখেরাতে শান্তি মিলবে,আগো আল্লাহ তরুণ যুবকদের কে কবুল করেন।  প্রধান অতিথিকে মাওঃ মোশতাক ফয়েজী পীরকে ফুল দিয়ে  বরণ করেন শ্রীভল্লবপুর পশ্চিম পাড়ার যুব সমাজ। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মাওঃ হযরত আলী আনসারী,মাওঃ আব্দুর রহমান, মুফতি ওমর ফারুক, মাওঃ ছোহাইল আহমাদ হেলালী, ছন্দু হোটেলের পরিচালক হাজী ইকবাল আহমেদ,হাফেজ মাওঃ ইব্রাহিম খলিল,  
 বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল আহমেদ,নির্জনের পরিচালক ইঞ্জিনিয়ার  গাজী সুমন, মোঃ গাজী  মোঃ তোফাজ্জল, মোঃ আহসান হাবিব, শফিউল আলম মজুমদার ( রাফু), মোঃ ইকবাল আহমেদ, মোঃ আলাউদ্দিন, আহমেদ মামুন, মোঃ মোশাররফ, মোজাহিদুল ইসলাম মিতুল, মোঃ আরাফাত প্রমুখ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২