শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৪.১১.২০২৬ ১:২০ এএম |

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

সাফ টুর্নামেন্ট মানেই দক্ষিণ এশিয়ার ফুটবল উৎসব। বাংলাদেশ কিংবা অন্য দেশে হলেও একটা উৎসবের আমেজ বিরাজ করে। পরশু ঢাকায় শুরু হচ্ছে সাফের আরেকটি আসর। অথচ এখনো নেই কোনো উন্মাদনা, উল্টো সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা চোখে পড়ছে।
সাফ টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সেটা অনেক সময় ঘটা করে না হলেও টুর্নামেন্টের আগের দিন অন্তত সংবাদ সম্মেলনে অধিনায়ক-কোচরা ট্রফির সামনে ছবি তোলেন। এবার সেটাও হচ্ছে না। সাফের স্বত্ত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ'র প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব রশিদ বলেন,‌ 'আগামীকাল সংবাদ সম্মেলনে ট্রফি উন্মোচন হচ্ছে না। আমরা ভিন্ন পরিকল্পনা করছি, ভিন্নভাবে এটি উপস্থাপন হবে।'
আন্তর্জাতিক টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা শুরুর দুই দিন আগে আসতে হয়। আজকের মধ্যে সফরকারী দেশগুলোর আসার কথা ছিল। অন্য দেশগুলো আসলেও মালদ্বীপ আসেনি। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ হলেও ব্যবস্থাপনার সকল দায়িত্ব নিয়েছে স্পোর্টস ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান টিএসএ। সফরকারী দলগুলোকে তারাই বিমান টিকিট দিচ্ছে। বিভিন্ন সূত্রের খবর, মালদ্বীপকে টিএসএ আজকের টিকিট দেয়নি। এজন্য তারা পরে আসছে। তবে টিএসএ'র কর্মকর্তার ভিন্ন তথ্য দিলেন,‌ 'ভুটান, শ্রীলঙ্কা নিজেরা টিকিট করে এসেছে আমরা সেই মূল্য পরিশোধ করেছি। মালদ্বীপও টিকিট করে আসবে, তাদের খেলা ৮ তারিখ। সাফ কিছুটা শিথীলতা দেয়ায় তারা ৫ তারিখ আসবে।'
ঢাকায় আসার পর সফরকারী দলগুলো ভোগান্তিতে পড়েছে। গতকাল ভুটান এয়ারপোর্টে ঘণ্টা দু'য়েক বসে থাকতে হয়েছে। আজ শ্রীলঙ্কা হোটেল সংক্রান্ত জটিলতায় পড়েছিল। টিএসএ তত্ত্ববধায়ন করলেও সাফ এর দায় এড়াতে পারে না। সাফের বেতনভুক্ত স্টাফদের ফোনে পাওয়া যায় না। সাফের সভাপতি বাফুফেরই সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন সামগ্রিক অসন্তুষ্টি প্রকাশ করেই দায় শেষ করেন।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ। এখনো কোনো ব্যানার, ফেস্টুন, কোনো কিছুই দেখা যায়নি। আজ রাত থেকে ব্র্যান্ডিং শুরু হওয়ার কথা জানিয়েছে টিএসএ। কাল দুপুরে সংবাদ সম্মেলনের তথ্য আজ রাত দশটার দিকে পেয়েছেন সাংবাদিকরা। সব মিলিয়ে বাফুফে-সাফের মধ্যে ইদুর-বিড়াল খেলায় এক গোলকধাঁধার সাফে পরিণত করেছে। ফুটবলসংশ্লিষ্টরা এখনই টিপ্পনী কেটে বলছেন, এ যেন ল্যাটিন বাংলার সিজন-২ চলছে। গত বছর আর্জেন্টিনা-ব্রাজিলের নাম করে এক টুর্নামেন্ট আয়োজন করেছিল প্রাইভেট কোম্পানি। চরম অব্যবস্থাপনায় খেলা হয়নি। পরবর্তীতে আর্জেন্টিনা-ব্রাজিল থেকে আসা খেলোয়াড়রা দেশে যেতে অনেক বিড়ম্বনায় পড়েন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২