শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
বড় হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৬.১১.২০২৬ ১:১৫ এএম |

যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দিনের শুরুতে আজ আফগানিস্তানের বিপক্ষে ভালো শুরু করলেও ছন্দটা ধরে রাখতে পারেননি যুবা দলের বোলাররা। ফয়সাল রাহিমির ৮৩ রানে ভর করে ২৩১ রানের পুঁজি পায় আফগানিস্তান। তবে সেই রান তাড়া করতে নেমে টাইগার যুবারা অল আউট হয়েছে মাত্র ১১৮ রানে। ফলে আফগানিস্তানের বিপক্ষে ১১৩ রানে হেরে যুব এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে ৬ রান করেন আব্দুল্লাহ আল মুহী। পরে তিনে নেমে সুবিধা করতে পারেননি আল আমিন হোসেন রনি, ৮ বলে ৬ রান করেন। একই পথে হেঁটেছেন আহসান আল মুমিন, ফয়সাল হাসান ফরিদ, আল রাফিরা। তাতে পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
৪১ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন শেখ জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক। তারা দুজনে মিলে ধাক্কা সামাল দিয়ে ৬৯ বলে ৫৫ রানের জুটি গড়েন। একপ্রান্ত আগলে রাখলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি জারিফের। ৬ চারে ৫৮ বলে ৪১ রানের ইনিংস খেলেন জারিফ।
শেষের দিকে রুবাই ইসলাম রিজনের ব্যাট থেকে এসেছে ২১ রান। সবমিলিয়ে ১১৮ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নূর, হামজা ও সামি মুবারেজ।
এর আগে ব্যাটিং করতে নেমে ২৩১ রানে অল আউট হয় আফগান যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন ফয়সাল। এ ছাড়া তাহের সারওয়ারি ৩৭, সোহাইল ১৭ ও হামজা ১৫ রান করেছেন। বাংলাদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন তাফিউল আলম তামিম। দুইটি উইকেট পেয়েছেন অনিক।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২