বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
কুবিতে দুই দিনব্যাপী এআইএস কার্নিভাল উদযাপন
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগে দুই দিনব্যাপী ‘এআইএস কার্নিভাল ২০২৬’ শুরু হয়েছে। বিভাগের অ্যাকাউন্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
কার্নিভালের শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এ সময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, প্রক্টর, এআইএস বিভাগের বিভাগীয় প্রধান, অ্যাকাউন্টিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য শিক্ষা ও গবেষণা হলেও সহশিক্ষা কার্যক্রম ছাড়া শিক্ষার্থীদের মেধার পূর্ণ বিকাশ সম্ভব নয়। নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার ব্যস্ততার মধ্যে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও নতুন উদ্দীপনা জোগায়।
তিনি বলেন, ‘আমরা এমন বিশ্ববিদ্যালয় চাই না, যেখানে শিক্ষার্থীরা কেবল একটি সনদ নিয়ে বের হবে। বরং বিশ্বায়নের যুগে শিক্ষার্থীরা যেন দেশে-বিদেশে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা দিয়ে নেতৃত্ব দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
উপ-উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের স্বকীয়তা ও প্রতিভা বিকাশে অনুষদের বিভাগগুলোকে নিয়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার ও শিক্ষা সফরের আয়োজন করা প্রয়োজন। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ডিনস অ্যাওয়ার্ডের সঙ্গে আর্থিক প্রণোদনা যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। এতে আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও জোর দেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২