শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে সিএনজিঅটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১০.২০২৬ ১:৩৪ এএম |

দাউদকান্দিতে সিএনজিঅটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫আলমগীর হোসেন ।।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর অটোরিকশাটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী শিশু মুনিয়া ও ৮০ বছর বয়সী মো. বিল্লাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
দগ্ধ অন্য তিনজন হলেন ইয়াসমিন (৩০), অটোরিকশাচালক আলম (৪০) ও আয়েশা বেগম (৬০)। তাঁদের সবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অসুস্থ শিশু মুনিয়াকে চিকিৎসার জন্য কচুয়া থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে অটোরিকশাটিতে আগুন ধরে যায় এবং এর পাঁচ যাত্রী দগ্ধ হন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২