শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
কুমিল্লার গুলবাগিচা মডেলসরকারি প্রাথমিক বিদ্যালয়েরব্যবস্থাপনা কমিটি অনুমোদন
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১০.২০২৬ ১:২৯ এএম |

কুমিল্লার গুলবাগিচা মডেলসরকারি প্রাথমিক বিদ্যালয়েরব্যবস্থাপনা কমিটি অনুমোদননিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যাপিঠ কুমিল্লার গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত  হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন এ কমিটি অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্কুল কর্তৃপক্ষ এ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে।
উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে ১২ সদস্য বিশিষ্ট এই কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুলতানা রাজিয়া, সহ সভাপতি আমার দেশ পত্রিকা ও ডিবিসি কুমিল্লা প্রতিনিধি এম হাসান। কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লার কাগজের উপ সম্পাদক, খবরের কাগজ ও গ্রীন টিভি’র কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত (জহিরুল ইসলাম), বিদ্যোৎসাহী সদস্য শিল্পী রানী ভৌমিক, অভিভাবক সদস্য মোহাম্মদ বাচ্চু মিয়া, ফাহমিদা জাহান সুইটি ও ফাতেমা। কমিটিতে অন্যান্যের মধ্যে সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের প্রতিনিধি মোহাম্মদ ইউসুুফ, শিক্ষক সদস্য মির্জা নেছার আহমেদ, শাহিনুর নাহার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো: সামছছুদ্দোহা চৌধুরী, প্রধান শিক্ষক মোসাম্মৎ হাসিনা আক্তার রয়েছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২