শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
কুমিল্লা সীমান্তে ৫১ লাখ টাকারমাদক জব্দ, আটক ১
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১০.২০২৬ ১:২৮ এএম |

কুমিল্লা সীমান্তে ৫১ লাখ টাকারমাদক জব্দ, আটক ১কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা মূল্যের গাঁজা, ইস্কাপ সিরাপ ও টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আদর্শ সদর উপজেলার বিবিরবাজার ও বৌয়ারাবাজার বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ১১৭ বোতল ইস্কাপ সিরাপ, ১৫ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পাশাপাশি ৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২