শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
জমির বিরোধে তর্কাতর্কির জেরে একজনের মৃত্যু, ইউপি সদস্য আটক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ৩০.১০.২০২৬ ১:৩১ এএম |

জমির বিরোধে তর্কাতর্কির জেরে একজনের মৃত্যু, ইউপি সদস্য আটকমো. ইলিয়াছ আহমেদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের দেননগর (ফয়্যারপাড়) এলাকায় জমি সংক্রান্ত বিরোধের তর্কাতর্কির সময় মো. ইউসুফ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষ ইউপি সদস্য বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই এলাকার ইব্রাহিম ইবু ও সালেহা খাতুন দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউপি সদস্য বোরহান উদ্দিনের সঙ্গে ইউসুফের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে ওই বিরোধের জেরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এরপর আর তার জ্ঞান ফিরেনি এবং তার মৃত্যু হয়।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ইউপি সদস্য বোরহান উদ্দিনকে আটকে রাখেন। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, "নিহত ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের কাছ থেকে আটককৃত ইউপি সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২