বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শাহরাস্তিতে কৃষিজমি ধ্বংস করে বালু দিয়ে ভরাট করায় এক লাখ টাকা জরিমানা
মোঃ জামাল হোসেন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ এএম |


চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমি ধ্বংস করে বালু দিয়ে ভরাট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শাহরাস্তি পৌর এলাকার সাহাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভূমি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সাহাপুর মৌজায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমি বিনষ্ট করে ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় শ্রীপুর গ্রামের সুভাষ বর্মনকে (৪৮) ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সংরক্ষণ আইন, ২০২৬-এর ১৪ ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দীপক কুমার চক্রবর্তীসহ উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
কৃষিজমি সুরক্ষা ও অবৈধভাবে জমি ভরাট রোধে প্রশাসনের এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২