বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
চৌদ্দগ্রামে দূর্গাপূজায় মন্ডপ নিরাপত্তায় বিএনপির পর্যবেক্ষণ কমিটি গঠন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: আসন্ন দূর্গাপূজা সফলভাবে সম্পূর্ণ করতে চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি ও সহুযোগী অঙ্গসংগঠনের সমন্বয়ে ৫৮ সদস্য বিশিষ্ট পূজা মন্ডপ পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির প্যাডে পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী ও সেক্রেটারি কাজী রাকিবুল আহুসান মহব্বত স্বাক্ষরিত কমিটির উপদেষ্টা হিসেবে আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সেক্রেটারি ইঞ্জি: শাহ আলম রাজু, পৌর বিএনপির সেক্রেটারি কাজী রাকিবুল আহসান মহব্বত। 
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক এয়াকুব আলী, শরীফুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মুন্সী, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল কুদ্দুস, আবুদুল মান্নান বেপারী, মো: আলমগীর হোসেন, আশিকুর রহমান প্রমুখ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২