বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ এএম |


ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পবিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, স্টেশন মাস্টার আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি, ক্ষয়ক্ষতি কমানোর উপায় এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় কীভাবে নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়ে উপস্থিত ব্যক্তিদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং নিরাপদ জীবনযাপনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২