বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা সদর দক্ষিণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, র‌্যালি ও আলোচনা সভা
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ এএম |


সদর দক্ষিণ প্রতিনিধি: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা শরীফ আহমেদ কবির।
অনুষ্ঠানে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় নিরাপদে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তৈরি করা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোনায়েদ কবির খান, প্রাণী সম্পদ কর্মকর্তা রাসেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, মৎস্য কর্মকর্তা অর্নব চৌধুরী,  সমাজসেবা কর্মকর্তা সামীমা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহান আরা বেগম, তথ্য সেবা কর্মকর্তা ফারজানা আক্তার লুনা, জনস্বাস্থ্য প্রকৌশল উপসহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২