বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন, মুরাদনগর :
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ এএম |


‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা নজরুল মিলনায়তনে বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক মহড়া ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের বাস্তবায়নে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে এবং বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম।
এ সময় স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আমজাদ হোসেনের পরিচালনায় এক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবীরা ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের সময় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা, আগুন নির্বাপণ ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল বাস্তবভিত্তিক প্রদর্শন করে দেখান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী বলেন, “যে কোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম সচেতনতা ও পারিবারিক পর্যায়ের প্রস্তুতি অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেককে নিজ নিজ ঘর থেকে সচেতন হতে হবে, তবেই দুর্যোগ সহনশীল একটি রাষ্ট্র গঠন করা সম্ভব।”
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২