নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর রাজগঞ্জ, দেওয়ালীপট্টি, কান্দিপাড়, টাউনহল ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। ফুটপাত দখল করে নাগরিকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযানে চারজনকে জরিমানা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরীতে নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
