মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন এলাকায় কুসিকের মশক নিধন অভিযান
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:৪০ এএম আপডেট: ১৩.১০.২০২৬ ১:৫১ এএম |



 ডেঙ্গু প্রতিরোধে  বিভিন্ন এলাকায়  কুসিকের মশক  নিধন অভিযাননিজসস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা ও প্রাপ্তবয়স্ক মশা নিধনে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। সোমবার (১২ অক্টোবর) নগরীর ৮, ১০, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় ৮ নম্বর ওয়ার্ডের খান কলোনি, কুমিল্লা ম্যাটারনিটি ক্লিনিক গলি, প্যারামেডিকেল গলি, বাগানবাড়ি রোড, বৌদ্ধ মন্দির ও এর আশপাশের সড়ক, বটগাছতলা রোড ও মাস্টারপাড়া এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ ছাড়া ১০ নম্বর ওয়ার্ডের অতীন্দ্র মোহন রায় সড়ক, ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক, চেয়ারম্যান গলি, নিরাময় হাসপাতাল গলি, ওয়াপদা রোড, এবি ফুড গলি ও খ্রিস্টানপাড়ায় অভিযান পরিচালনা করা হয়।
১১ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় লিবার্টি মোড় থেকে মনোহরপুর রোড, উষা মার্কেট গলি, চায়না ডেন্টাল গলি, দেশওয়ালীপট্টি রোডের একাংশ, সোনালী ব্যাংকের পেছনের গলি, উজির দিঘির পাড়, জিলা স্কুল রোডের পূর্ব পাশ, বধুয়া কমিউনিটি সেন্টার গলি, প্লানেট এসআর গলি, জেলা শিক্ষা অফিস হয়ে নিউমার্কেট পর্যন্ত কার্যক্রম চালানো হয়।
১২ নম্বর ওয়ার্ডের ডিগাম্বরীতলা মসজিদ রোড, কাশারিপট্টি মোড়, চকবাজার, মদিনা বাসস্ট্যান্ড, কাপড়িয়াপট্টি ও লক্ষ্মীনারায়ণ মন্দির গলি এবং ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা, মুরগির ফার্ম, ধোপাবাড়ি, মুরগিবাড়ি, কালু মিয়ার বাড়ি, তালতলা চৌমুহনী ও বড় পুকুর মসজিদসংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
পাশাপাশি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও বাসভবন, মহিলা কলেজ রোড, তোয়া হাউজিং এবং বাদুড়তলা কিউআর টাওয়ার এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ সময় স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২