
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীর ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। রোববার (১১ অক্টোবর) কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলনকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলেক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগরীর আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মহানগরীর ৬৯টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়তা দেওয়ার পাশাপাশি ধর্মীয় উৎসব উদ্যাপনে সহযোগিতা করার কথা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
