শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩
চান্দিনায় বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৫৫ এএম আপডেট: ১০.১০.২০২৬ ২:১৪ এএম |

 চান্দিনায় বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
কুমিল্লার চান্দিনায় বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপি নেতারা এসময় উপস্থিত ছিলেন। সভা শেষে জীবন বৃত্তান্ত ফরম জমা দেন দলটির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। 
শুক্রবার (৯ অক্টোবর) চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মাওলানা ভাসানী অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এতে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক নূরুল আলম চৌধুরী নোমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক একেএম শামসুল হক মাস্টার, বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ আবু তাহের চেয়ারম্যান, শাহজাহান সিরাজ চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরীফুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন মোবা, পৌর ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা কামরুল হাসান ভূইয়া, আবদুস সামাদ আড়ৎদার, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, মো. জাকির হোসেন, তাজুল ইসলাম তাজির, মাওলানা আবু ইউসুফ, হারুনুর রশিদ, যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল, ডা. সিদ্দিকুর রহমান রিপন, রয়েল মিয়া রাফি, উপজেলা ছাত্রদল নেতা রায়হান আহমেদ জিসান, ছাত্রদল নেতা উজ্জ্বল প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২