বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
চৌদ্দগ্রামে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:০৬ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে বিদ্যালয়ে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন, সদস্য চাঁন্দকরা সেকান্তর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্লাহ ভুঁইয়া, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা আফরোজা আক্তার, নবম শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা। কোরআন তেলাওয়াত করে অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণীর অধ্যয়নরত ছাত্রীরা উপস্থিত ছিল। সেমিনারে ছাত্রীদের মাঝে শিক্ষামূলক বিভিন্ন বই বিতরণ করেন ইউএনও শাহাদাত হোসেন। পরে তিনি ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহাদাত হোসেন বলেন, মেয়েরা পরিবারের সৌন্দর্য। তাদের ভবিষ্যত লক্ষ্য নির্ধারণ করা উচিত। তারা পিতা ও ভাইয়ের দুর্নীতির প্রতিবাদ করতে পারে। সততার চর্চা করতেই বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। এখান থেকে মেয়েরা সততায় উদ্বুদ্ধ হবে। মনে রাখতে হবে, ছোট ছোট সততার চর্চা, কর্মক্ষেত্রে বড় আকার হিসেবে কাজ করবে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২