শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩
বুড়িচংয়ে যুবদল নেতা বহিষ্কার
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:৩১ এএম আপডেট: ০৯.১০.২০২৬ ১:৫৩ এএম |



 বুড়িচংয়ে যুবদল নেতা বহিষ্কার কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিনকে সংগঠনের নিয়ম, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নিয়ম, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাকশীমূল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত নেতার কথিত অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
এতে আরও বলা হয়, যুবদলের সর্বস্তরের নেতাকর্মীকে মেহেদী হাসান তুহিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতি প্রশ্নে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দলীয় সূত্রের দেওয়া বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুনির্দিষ্ট ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। তবে সংগঠনের নিয়ম-নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকেই বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় ইউনিয়ন যুবদলের নাম প্রকসশে অনিচ্ছুক দায়িত্ব শীল একাধিক নেতৃবৃন্দ জানান জেলা যুবদলের নেতাকর্মীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২