বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
চান্দিনা উপজেলা জাসাস কমিটি বিলুপ্ত ঘোষণা
রণবীর ঘোষ কিংকর:
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ০৭.১০.২০২৬ ১:০২ এএম |

 চান্দিনা উপজেলা  জাসাস কমিটি বিলুপ্ত  ঘোষণা কুমিল্লার চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে কুমিল্লা উত্তর জেলা জাসাস এর দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা উত্তর জেলার সিদ্ধান্ত মোতাবেক চান্দিনা উপজেলা 
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি মো.কামাল পারভেজ ডালিম ও সাধারণ সম্পাদক এস.এম মিজান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২