মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
মারধর ও অসদাচরণের অভিযোগ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিজভিউল মুন্সীকে শোকজ
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৪২ এএম আপডেট: ০৫.১০.২০২৬ ১:৫৮ এএম |


 কুমিল্লা উত্তর জেলা  বিএনপির যুগ্ম আহবায়ক  রিজভিউল মুন্সীকে শোকজ কুমিল্লা দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র এক নেতাকে মারধর ও অকথ্য ভাষায় খারাপ আচরণের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিজভিউল আহসান মুন্সীকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।  রবিবার (৪ অক্টোবর) বিকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আবুল হাশেমের সই করা ওই পত্রে  আগামী ৭দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 
চিঠিতে বলা হয়েছে, দেবিদ্বার উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরদারকে মারধর ও অকথ্য ভাষায় খারাপ আচরণ করার মত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আপনার বিরুদ্ধে কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না এ বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে লিখিত জবাব দিতে নির্দেশ প্রদান করা হলো। 
দলীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সঙ্গে রিজভিউল আহসান মুন্সীর অসৌজন্যমূলক আচরণ এবং মারধরের অভিযোগ ওঠে। বিষয়টি দলীয় পর্যায়ে না থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপিতে আলোচনা শুরু হয়। পরে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে রিজভিউল আহসান মুন্সীকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ভুক্তভোগী বিএনপি নেতা মো. নজরুল ইসলাম সরদার বলেন, সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী আমাকে তার বাসায় দেখা করতে বলায় আমি তার সঙ্গে দেখা করতে যাই। কথাবার্তা শেষ করে আমরা কয়েকজন যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন রেজভিউল আহসান মুন্সী বাসার লিফটে আমাকে পেয়ে কোন কিছু জিজ্ঞাসা না করেই এলোপাতারি চরথাপ্পর মারতে থাকেন। এরপর ঘরে ডুকে আমাকে ও তার বাবাকে (মঞ্জু মুন্সী) অকথ্য ভাষায় গালাগাল করেন। আমরা পরে জানতে পেরেছি, ‘আমরা তার সঙ্গে রাজনীতি করব নাকি তার বাবার সঙ্গে রাজনীতি করব’ এই কথা নাকি আমি কাকে বলেছি, এই ধরণের কথা আমি কাউকে বলেনি।     
এ বিষয়ে জানতে রিজভিউল আহসান মুন্সীর ব্যক্তিগত ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ  না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আবুল হাশেম বলেন, দেবিদ্বার উপজেলার বিএনপির এক সিনিয়র নেতাকে রিজভিউল আহসান মুন্সী মারধর ও অসদাচারণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এ কারণ আগামী ৭ দিনের  মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিজভিউল আহসান মুন্সীকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।     
রিজভিউল আহসান মুন্সী কুমিল্লা Ñ৪ (দেবিদ্বার) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহাসান মুন্সীর ছেলে। চলতি বছরের ১৩ জুলাই কুমিল্লা উত্তর জেলার আংশিক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তাকে যুগ্ম আহবায়ক করা হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২