সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩
দুই দিনের রিমান্ডে সাজ্জাদ হোসেন
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১:০২ এএম আপডেট: ০৪.১০.২০২৬ ১:২৯ এএম |



 দুই দিনের রিমান্ডে সাজ্জাদ হোসেননিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালতের রিমান্ড আবেদন প্রেক্ষিতে গত শুক্রবার তাকে রিমান্ডে নেয় কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি মেডল থানার ওসি তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
রবিবার আবারও তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ৪ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড়ের চেয়ারম্যান গলির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 
পুলিশ জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আসামি সাজ্জাদ হোসেন স্বপন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায়ও সক্রিয় হয়ে ওঠেন তিনি। তাকে অন্তত ৮টি মামলায় দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২