মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: পাঁচ আসামি গ্রেপ্তার
ইসমাইল নয়ন।।
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৬ এএম |



 ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ  অভিযান: পাঁচ আসামি গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক একাধিক অভিযানে চুরি মামলার আসামি, জিআর পরোয়ানাভুক্ত আসামি ও মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তসহ সর্বমোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ অক্টোবর সোমবার পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে গত ৯ জুলাইয়ের একটি চুরি মামলার (মামলা নং-১৫, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো: বাদশা মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। বাদশা মিয়া সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় (তাহের সরদার বাড়ি) এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
অন্য এক অভিযানে থানার এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিদলাই (রশিদ মেম্বারের বাড়ি) এলাকার মুক্তল হোসেনের ছেলে জিআর পরোয়ানাভুক্ত আসামি এমরানকে গ্রেপ্তার করেন।
একই দিন সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার মল্লিক পৃথক অভিযান চালিয়ে শিদলাই (আনু গাজী বাড়ি) এলাকার ফখরুল ইসলাম পঙ্কুর ছেলে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ তোফায়েল আহমেদ রবিনকে গ্রেপ্তার করেন। পাশাপাশি এএসআই মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে সিদলাই মোল্লা বাড়ির বাহারুলের ছেলে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ জুয়েল মোল্লাকে (১৯) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে নাইঘর এলাকার মৃত সাঈদ আলীর ছেলে মোঃ মঈন উদ্দীনকে (৩৯) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ অভিযানটি পরিচালনা করেন এএসআই রতন কুমার মল্লিক।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২