বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন ১১৯ সদস্যের কমিটি ঘোষণা
জাকারিয়া হোসাইন ভূঁইয়া
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৬ এএম |

  কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স  কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন ১১৯ সদস্যের কমিটি ঘোষণা
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ৯ নম্বর হল কক্ষে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের উদ্যোগে আয়োজিত সম্মেলনে অ্যাডভোকেট মো. শহিদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কুমিল্লা ইউনিটের উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা ইউনিটের নেতৃবৃন্দ।
কমিটিতে সভাপতি অ্যাডভোকেট মো. শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়ালসহ বিভিন্ন পদে মোট ১১৯ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা করেন। সম্মেলনে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানান, নতুন কমিটির মাধ্যমে কুমিল্লায় আইনজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২