বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
অপ্রতিম হত্যাকারীদের ফাঁসি চাই: বাবা
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৫১ এএম আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৬ এএম |


 অপ্রতিম হত্যাকারীদের  ফাঁসি চাই: বাবা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে নিহত স্কুলছাত্র অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেছেন, অপ্রতিম হত্যাকারীদের যাদের শিশু আইনে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে, তাদের বায়োলজিক্যাল টেস্ট বা রেডিওলজিকাল টেস্টে সঠিক বয়সটা যেন তুলে আনা হয়। অপ্রতিম হত্যার বিচার যেন সঠিকভাবে হয়। আমি চাই হত্যাকারীদের যেন ফাঁসি হয়। 
তিনি আরও বলেন, যারা তাকে হত্যা করেছে তাদের বিচার যদি না হয়, এরা যদি আবার বের হয়, তাহলে আমরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বো।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও সেবামূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে সভায় অপ্রতিম হত্যাকাণ্ডসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২