
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে দীর্ঘ জটিলতার অবসান ঘটেছে। সিদ্ধান্ত হয়েছে বর্তমান দেওয়াল থেকে আরও পাঁচ ফিট সামনে নতুন দেওয়াল নির্মাণ করবে কারাগার কর্তৃপক্ষ। এছাড়াও কারাগারের নতুন দেওয়ালের পরবর্তী অংশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে এবং বাগান করা হবে।
গতকাল সোমবার কুমিল্লা কারা কর্তৃপক্ষ এবং কুমিল্লার বিশিষ্টজনদের সমন্বয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্তের বিষয়টি ওঠে আসে।
এসময় কুমিল্লার সিনিয়র জেলা সুপার মো. শাহআলম খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এডভোকেট আখতার হোসেন, সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির সাজ্জাদ, সমাজকর্মী নাছির উদ্দিন, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মাসুমুল বারী কাউসার, রোমান হাসান, জাহাঙ্গীর আলম ইমরুল উপস্থিত ছিলেন।
