মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
কুমেক হাসপাতাল সড়ক সংস্কার করবে সিটি কর্পোরেশন - প্রশাসক টিপু
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৫ এএম |

কুমেক হাসপাতাল সড়ক সংস্কার করবে সিটি কর্পোরেশন - প্রশাসক টিপু

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিয়ে আসা রোগী ও স্বজনদের কথা চিন্তা করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কটি কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে সংস্কার করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।কুমেক হাসপাতাল সড়ক সংস্কার করবে সিটি কর্পোরেশন - প্রশাসক টিপু

সোমবার দুপুরে এ সংক্রান্ত একটি ফটোকার্ড দৈনিক কুমিল্লার কাগজের ফেসবুক পেইজে প্রকাশ হওয়ার পর বিষয়টি সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসে। এরপর তিনি এ সড়কটি সিটি কর্পোরেশনের উদ্যোগে সংস্কার করে দেওয়া হবে বলে কুমিল্লার কাগজকে জানান।
ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লার সাধারণ মানুষ এবং দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিয়ে আসা রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে দুএকদিনের মধ্যেই সড়কটি সংস্কার করে দেওয়া হবে।





















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২