মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় বিজিবির অভিযানে ৯০ কেজি গাঁজা ও ৬০ বোতল মদসহ মাইক্রোবাস আটক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:২৬ এএম আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৫ এএম |

   কুমিল্লায় বিজিবির অভিযানে  ৯০ কেজি গাঁজা ও ৬০ বোতল  মদসহ মাইক্রোবাস আটক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা, ৬০ বোতল মদ ও একটি হায়েস মাইক্রোবাস আটক করেছে বিজিবি। সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন গীতবাড়ি বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকায় মাইক্রোবাসসহ এসব মাদকদ্রব্য আটক করা হয়।
বিজিবি জানায়, আটক করা মাদক ও মাইক্রোবাস চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২