কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের এলোপাতাড়ি কিল ঘুষিতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ ৩ অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে বারোটায় উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুবপুর গ্রামে।
এ-সময় স্থানীয়রা ঘাতক ছেলে মমিতুল ইসলাম রাজনকে(২৮) আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন।
পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
ছেলের হাতে নিহত মো.নুরুল হক(৬৫) ইউসুবপুর গ্রামের মৃত করম আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নুরুল হকের স্ত্রী রোসনে আরা বেগমের বাবার বাড়ি থেকে পাওয়া সম্পত্তি তার আপন ভাইদের নিকট ১০ লাখ টাকা দরদাম হয়। এরই মধ্যে রোসনে আরা বেগমের ভাই শুক্কুর আলী তিন লাখ আশি হাজার টাকা দিয়ে সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে বলে। এতে রোসনে আরা বেগম - পুরো দশ লাখ টাকা না পেয়ে রেজিস্ট্রি দিবে বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ভাই শুক্কুর আলী (২ অক্টোবর) রোসনআরা (৫৫), স্বামী নুরুল হক(৬৫), ছেলে রাজন (২৮) ও ছোট ছেলে মহিমানুলকে(২৫) অভিযুক্ত করে তিতাস থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে শুক্কুর আলী তার ভাগিনা রাজনকে শুক্রবার রাতে তার বাড়িতে ডেকে নিয়ে বিস্তারিত বলেন। রাজন সকালে বাড়িতে এসে তার বাবার কাছে জানতে চান তার মা কোথায়? এবং আমাকে আসামি করলো কেনো? এখন আমাকে টাকা দেও। জবাবে রাজনের বাবা নুরুল হক বলেন,আমি জানিনা তোর মা কোথায়৷ গেছে। টাকা লাগলে তোর মা বাড়িতে আসলে নিছ। এনিয়ে পিতা-পুত্রের মধ্যে বাকবিতÐা শুরু হয়। এক পর্যায় রাজন তার বাবার মাথায় এলোপাতাড়ি কিল ঘুষি মারতে শুরু করলে বৃদ্ধ বাবা মাটিতে লুটে পড়ে মুহ‚র্তের মধ্যেই তিনি মারা যান।
এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে নুরুল হককে(৬৫) মৃত দেখে ঘাতক রাজনকে আটক করে পুলিশকে খবর দেন।পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে রাজনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো.রাসেল মিয়া বলেন, রাজনের মামাদের সাথে তার মায়ের টাকা লেনদেন নিয়ে মনমালিন্য চলছিল। এঘটনায় রাজনের মামা শুক্কুর আলী থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। এনিয়ে মাকে না পেয়ে তার বাবার সাথে ঝগড়া করে, একপর্যায়ে রাজন তার বাবার মাথায় এলোপাতাড়ি কিল ঘুষি মারতে শুরু করলে, সে নুরুল হক মাটিতে লুটিয়ে পড়ে মারা জান। তিনি ধারণা করছেন রাজনের মামাদের কুপরামর্শেই সকালে বাড়িতে এসে ঝগড়াঝাটি শুরু করে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, ঘাতক রাজনের মামাদের সাথে তার মায়ের টাকা লেনদেন নিয়ে মনমালিন্য চলছিল, এবিষয় শুক্কুর আলী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। রাজন শুক্রবার রাতে তার মামার বাড়ি একই উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে যায় এবং ওখানে রাত্রিযাপন করে। সকালে বাড়িতে এসে প্রথমে তার মাকে খুজতে থাকে। মাকে না পেয়ে বাবার সাথে বাকবিতন্ডায় জড়ায় একপর্যায়ে রাজন তার বাবাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারলে সে নুরুল হক মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন স্বীকার করেছেন।
